বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার ব্লক যুব তৃনমূলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ২৬ শে জুন অর্থাৎ রবিবার বিশ্ব মাদক বিরোধী দিবস,আর এই বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে,সাধারণ মানুষকে সচেতনতা করার লক্ষ্যে চন্দ্রকোনারোডে পদযাত্রার আয়োজন করা হয়, এই দিন উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল, সাইদুল্লাহ মণ্ডল সহ অন্যান্য যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা, এই দিন যুব সভাপতি জানান দিনদিন যুব সমাজ থেকে শুরু করে সমাজের বিভিন্ন অংশের মানুষ যেভাবে বিভিন্ন নেশার সাথে আবদ্ধ হচ্ছে যাতে সাধারণ মানুষ সুস্থ সমাজে ফিরে আসে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের এই পদযাত্রা, এই দিন চন্দ্রকোনারোডের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের প্রাণকেন্দ্র পরিক্রমণ করে বাসস্ট্যান্ডে পদযাত্রা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *