‘মাদক হাটাও, সমাজ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হল ফালাকাটায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ‘মাদক হাটাও, সমাজ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হল ফালাকাটায়। ফালাকাটা পুলিশের উদ্যোগে দিনটি পালন করা হয়। এদিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে একটি মিছিল বের করে পুলিশ। মিছিলে পুলিশকর্মী সহ স্কুল পড়ুয়ারাও অংশ নেয়। ফালাকাটা থানা থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে ফালাকাটা ট্রাফিক মোড়ে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্যও রাখা হয়। ফালাকাটা ট্রাফিক মোড়ে বক্তব্য রাখেন ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ, পারঙ্গেরপার হাই স্কুলের প্রধান শিক্ষক ড. প্রবীর রায় চৌধুরী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *