নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ 26 শে জুন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।এই উপলক্ষে রবিবার রানাঘাটে সচেতনতা শিবির করল রক্ষা ফাউন্ডেশন। রানাঘাট থানা ও রানাঘাট পুরসভার সহযোগিতায় এবং রক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, রানাঘাট চুড়িপারা মোড়ে একটি ট্রেন্ড করে এই শিবির করা হয়। মাদক বিরোধী সচেতনতা শিবির থেকে সাধারণ মানুষকে বোঝানো হয় তামাক সেবনের ক্ষতিকর দিকগুলো। একইসঙ্গে যাতে যুবসমাজ তামাক সেবন থেকে বিরত থাকে সে জন্য বিভিন্ন বার্তা দেওয়া হয় রক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়,কাউন্সিলর তপতী বসু, কাউন্সিলর কামনাশীষ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
রানাঘাটে সচেতনতা শিবির করল রক্ষা ফাউন্ডেশন।












Leave a Reply