রাস্তা সারাইয়ের দাবীতে কাঁঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- খানাখন্দে ভরা রাস্তা। চলাচলের অনুপোযুক্ত।বিভিন্ন জায়গায় দরবার করেও ফেরেনি রাস্তার হালহকিকৎ।অগত্যা বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষের।দক্ষিণ ২৪ পরগণার ঢোষা থেকে কেল্লা পর্যন্ত দীর্ঘ প্রায় ১৮ কিলোমিটার এই পথ । দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ রয়েছে।কোন হেলদোল নেই,প্রশাসন উদাস। আর সেই কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়িচালকরা আন্দোলনের পথে পা বাড়ালেন। শুধু আন্দোলন নয়।রবিবার সকালে ঢোষা বাজার সংলগ্ন এলাকায় রীতিমতো রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে রেখে পথ অবরোধ করে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন এলাকার মানুষ।
তাদের দাবী অবিলম্বে রাস্তা সারাই করতে হবে।রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করায় যানজট হয়। দৌড়ে আসে স্থানীয় ক্যাম্পের পুলিশ। তাঁরা আন্দোলনরত সাধারণ মানুষ কে বুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়।শুরু হয় স্বাভাবিক চলাচল।
উল্লেখ্য ঢোষা-কেল্লা রোড় টি একসময় প্রানোজ্জ্বল ছিল।সুন্দরবন ভ্রমণ ও কেল্লা পরিদর্শন করতে প্রতিদিনই হাজার হাজার পর্যটক যাতায়াত করতেন এই রাস্তা দিয়ে।বিগত বাম আমল থেকে রাস্তার কোন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে যায়। আর এই কারণের জন্য পর্যটকরা এই পথ দিয়ে আসা যাওয়া বন্ধ করে দেয়।স্থানীয় মানুষজন সহ মোটর ভ্যান,অটো চলাচলা করে। বর্তমানে রাস্তার দশা অত্যন্ত বেহাল হওয়ায় সেই সমস্ত মোটর ভ্যান অটোচালকরা ও সমস্যা পড়েছেন। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।
এহেন পরিস্থিতিতে তাদের দাবী সাধারণ মানুষের সুবিধার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে অবিলম্বে রাস্তা সারাই করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *