আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :-  আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। মৃতের নাম রোহিনী সরকার(১৫)
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের মুড়ি বাজার সংলগ্ন এলাকায়।ঠিক কি কারণে ওই ছাত্রী আত্মঘাতী হলো তা জানতে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রের খবর এদিন রাত প্রায় নটা নাগাদ সে তার পড়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেই সময় তার পরিবারের লোকজন দেখে পায়। তাকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই ছাত্রী কে মৃত বলে ঘোষনা করেন।অন্যদিকে আচমকা ওই ছাত্রীর মৃত্যূর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *