এই প্রথম কৃষি দফতরের উদ্যোগে মালদহ জেলায় জৈব পদ্ধতিতে আমন ধান শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা- এই প্রথম কৃষি দফতরের উদ্যোগে মালদহ জেলায় জৈব পদ্ধতিতে আমন ধান শুরু হয়েছে। হবিবপুর ব্লকের চাঁচাইচন্ডী গ্রামে ১২ হেক্টর জমি নিয়ে তৈরি করা হচ্ছে জৈব গ্রাম প্রদর্শনী। জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকদের। বীচ শোধন থেকে জৈব সার তৈরি পদ্ধতি, ধানের জমি পরিচর্চার সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষি দফতরের উদ্যোগে। হবিবপুর ব্লক কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ১২ একর অর্থাৎ ৯০ বিঘা জমিতে এই চাষ হবে।মোট ৪০ জন কৃষককে নেওয়া হয়েছে। তাঁরা নিজেরাই চাষ করবেন।তবে সমস্ত রকম সাহায্য করা হবে কৃষি দফতরের পক্ষ থেকে।

মালদহ জেলার হবিবপুর ব্লকেই পাইলট প্রজেক্ট হিসাবে এই জৈব গ্রাম প্রর্দশনী করা হয়েছে। কৃষকদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে দলের হেড মাস্টার করা হয়েছে। হেড মিস্টার পরিচালনা করবেন গোটা দল। কৃষি দফতরের পক্ষ থেকে নিয়মিত তাদেরকে পরামর্শ দেয়া হবে এই চাষ সম্পর্কে। জৈব গ্রাম প্রদর্শনী ক্ষেত্রে গোবিন্দভোগ ধান চাষ শুরু করেছেন কৃষকেরা। রাসায়নিক সার ব্যবহার করে চাষাবাদ করায় অনেকক্ষেত্রেই জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। পাশাপাশি উৎপাদিত ফসলের গুণগতমান অনেক কম। সাধারণ কৃষকদের মধ্যে জৈব পদ্ধতিতে ধান চাষ প্রচলন করতে কৃষি দফতর এমন উদ্যোগ গ্রহণ করেছে। এই মৌসুমে জৈব গ্রাম প্রদর্শনী ক্ষেত্র সফল হলে আগামীতে আরো বেশি করে করার পরিকল্পনা রয়েছে জেলা কৃষি দপ্তরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *