সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- বাসন্তী ব্লকের শিবগঞ্জে এক বালিকা আশ্রমের আবাসিক ছাত্রীদের নিয়ে সোমবার নিজের একমাত্র কন্যার অষ্টম বর্ষের জন্মদিন পালন করলেন বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার।সোমবার ছিলো এর ইনতিশা সরদার এর অষ্টম বর্ষের জন্মের দিন। জন্মদিন উপলক্ষে এদিন অনুষ্ঠানে ৫০ জন ছাত্রীকে সঙ্গে নিয়ে কেক কাটে ছোট্ট ক্ষুঁদে ইনতিশা।এরপর ফল ,মিষ্টি ,বেলুন,খেজুর ক্যাডবেরি সহ অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে নতুন জামা প্যান্ট উপহার তুলেদেয় ইনতিশার বাবা তথা সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার।
তিনি বলেন মানুষের জন্মের দিন একদিন,আর মৃত্যুদিন একদিন। আজকের দিনে আমার মেয়ে সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি পরম করুনাময় এর কাছে। আজকের দিনে জন্মদিন পালনের একটা অনুষ্ঠানের হিড়িক চলছে।কিন্তু যারা পড়াশোনায় ব্যস্ত জন্মদিনের আনন্দ উপভোগ করতে পারে না ইচ্ছা থাকলেও । তাই আমি আমার মেয়ের জন্মের দিন স্মরণীয় করে রাখতে মেয়েকে সঙ্গে নিয়ে ফুলের মত নিষ্পাপ শিশুদের হাতে গোলাপ উপহার দিয়ে অনুষ্ঠান করলাম।
ছোট্ট ইনতিশার জন্মদিনে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অমল নায়েক।
তিনি ইনতিশার দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ করেছেন।
বালিকা আশ্রমে জন্মদিন পালন।












Leave a Reply