রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এথেলবাড়ি লাগোয়া হঠাৎ কলোনীর প্রতিটি বাড়তে জল ঢুকে যায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এথেলবাড়ি লাগোয়া হঠাৎ কলোনীর প্রতিটি বাড়তে জল ঢুকে যায়। প্রতিটি বাড়িতে ২ থেকে তিন ফুট জল ঢুকে দাঁড়িয়ে যাওয়ায় ঘরের সব জিনিস পত্র ভিজে যায় এবং এলাকা দ্বিপের চেহারা নেয়। অথচ ব্লক প্রসাশন এবং গ্রাম পঞ্চায়েত কে বার বার জানিয়েও কোন ফল হয়নি। বাধ্য হয়েই রাস্তা অবরোধে সামিল এলাকার বাসিন্দারা। এর প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে ৪৮ এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনীর কয়েক হাজার বাসিন্দা।বেলা সাড়ে ১১ টা নাগাদ ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে জল বদ্ধতার পরিস্থিতির স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি পাবার পর প্রায় ৩ ঘন্টা পর অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *