খড়গপুর শহরের বোগদাতে চা চক্রে যোগ দিয়ে খড়গপুরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রশাসনকে নিশানা দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় প্রাতঃ ভ্রমণের পর দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ, এই দিন চা চক্রে যোগ দেয়ার পর একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য প্রশাসনের উপর আঙুল তুললেন তিনি, পাশাপাশি খড়গপুর শহরে দিনের পর দিন অনৈতিক কাজকর্ম এবং অপরাধমূলক কাজ নিয়ে কার্যত প্রশাসনকে নিশানা করলেন তিনি, তিনি বলেন দিনে দুপুরে খড়গপুর শহরে শুট আউট হয়ে যাচ্ছে, প্রশাসন কি করছে, এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে তার মুভমেন্ট বেশি হচ্ছে না তার জন্যই হয়তো এই ঘটনা ঘটছে, তিনি আরো অভিযোগ করেন সঠিক ক্রিমিনালদের ধরা হয় না, তার জন্য খড়গপুর শহরে খুন-খারাবি বন্ধ হচ্ছে না, পাশাপাশি মিঠুন চক্রবর্তী প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, উনি সংস্কৃতির জগতের মানুষ, বাংলায় যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে, তা নিষ্কাশন করতে এবং সারা দেশজুড়ে যে উন্নয়ন হচ্ছে বিজেপির হাত ধরে বাংলায়েও উন্নয়ন হোক এটাই উনি চান, পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যকে নিশানা করতে ছাড়লেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *