দ্রুত নতুন স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশের দাবিতে অভিনব ভাবে জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ WBSLST ক্যান্ডিডেট এসোসিয়েশন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  দ্রুত নতুন স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন প্রকাশের দাবিতে সারা রাজ্যের স্কুলগুলোতে অস্থায়ী শিক্ষক নিয়োগ রুখতে দীর্ঘ ছয় বছর ধরে পরীক্ষা না হওয়ার যন্ত্রণা থেকে মুক্তির দাবি তুলে অনেক হলো পড়াশোনা এবার চাই এসএসসি পরীক্ষা। এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে অভিনব ভাবে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি ক্যান্ডিডেট এসোসিয়েশন। জেলাশাসক দপ্তরের বাইরে অবস্থান-বিক্ষোভের আগে একটি প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *