পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি দাবা নিয়ে চন্দ্রকোনারোডে বিক্ষোভ মিছিল CPI(M)

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পাট্টা জমির রেকর্ড সহ একাধিক দাবি দাবা নিয়ে শুক্রবার বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে চন্দ্রকোনারোড শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, এই দিন গোটা শহর মিছিল পরিক্রমা করে, এই দিন এই মিছিলে পা মিলিয়েছে জেলা সিপিএমের সম্পাদক তথা দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সিপিআইএম নেতাকর্মীরা, এই দিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন মিছিল শেষে ডি এল আর ও অফিসে স্মারকলিপি প্রদান করল বাম সংগঠনের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। পাশাপাশি তাদের এই দাবি যদি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বাম সংগঠনের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *