মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজন বাইক আরোহীর।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। আজ দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া ব্লকের নিমডাঙা এলাকায়। স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই তিন ব্যক্তি স্থানীয় একটি বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানা থেকে ডিউটি সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। নিমডাঙ্গার কাছে সেই সময় উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত তিনজনের নাম প্রকাশ বাউরি (২৮), বাহাদূর টুডু (২১) এবং অজয় মোদি (২৮)। এঁদের মধ্যে প্রকাশ বাউরি ও বাহাদূর টুডুর বাড়ি বাইশাড্ডিতে এবং অজয় মোদির বাড়ি কেলিয়াসোতায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও চালক ও খালাসি পলাতক বলে জানা যায়। এদিন দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। এলাকাবাসীর বিক্ষোভের জেরে যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন রঘুনাথপুর, নিতুড়িয়া ও সাঁতুড়ি থানার বিশালপুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্ততায় কয়েক ঘন্টার পর বিক্ষোভ উঠে যায়। দেহগুলি তুলে পুলিশ থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *