গৃহ শিক্ষকদের অর্জিত অধিকার রক্ষার দাবি এবং স্কুল শিক্ষকদের দ্বারা হুমকির অভিযোগ তুলে চন্দ্রকোনারোড শহরে মিছিল গৃহ শিক্ষক কল্যাণ সমিতির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গৃহ শিক্ষকদের অর্জিত অধিকার রক্ষার দাবি এবং স্কুল শিক্ষকদের দ্বারা হুমকির অভিযোগ তুলে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করল গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। এই দিন গোটা শহর এই মিছিল পরিক্রমা করে। এইদিন চন্দ্রকোনারোড গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ইউনিটের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, এই দিল এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন কয়েকশো গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা,এই দিন উপস্থিত ছিলেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জেলা কনভেনার অমর ঘোষ, চন্দ্রকোনারোড ইউনিটের সভাপতি অরুনাভ বেড়া সহ অন্যান্য গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্য, এই দিন গোটা শহর এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *