বিনামূল্যে চিকিৎসা শিবির।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:-  নিতুরিযা থানার মদনডির একটি বেসরকারী কারখানার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছিল কারখানা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয় এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে এলাকার মানুষের স্বার্থে নানা ধরনের সমাজ সেবামূলক কাজ করা হয়।এদিন শিশু ও মহিলাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্হানীয় মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে খুশী। কারখানা সংলগ্ন জায়গায় এই শিবিরে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক, জেলা পরিষদ সদস্য ও নিতুরিযার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *