ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ ডাকাতকে বেলদা বাইপাস থেকে গ্রেফতার করলো বেলদা থানার পুলিশ, উদ্ধার পিস্তল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ ডাকাতকে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাইপাস থেকে গ্রেফতার করলো বেলদা থানার পুলিশ, বিশেষ সূত্রে জানা গিয়েছে নারায়ণগড় ব্লকের বেলদা বাইপাসে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৪ দুষ্কৃতী সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করল পুলিশ,ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল সহ একাধিক অস্ত্র। ধৃতদের বাড়ি খড়গপুর টাউন থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। ধর্মা রাও, অনিক ব্যাপারী , ছটু মুর্মু,সঞ্জীভ যাদব। ধৃতদের মঙ্গলবার দাঁতন আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *