আবারও BJP-তে ভাঙ্গন, শালবনীর কাশীজোড়াতে BJP ছেড়ে তৃণমূলে যোগদান এক পঞ্চায়েত সদস্যসহ একাধিক BJP কর্মীর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একুশে জুলাইয়ের আগে বিজেপির ঘর ভাঙলো তৃণমূল, বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চল তৃনমূল দলীয় কার্যালয়ে BJP র এক পঞ্চায়েত সদস্য জিতেন মাহাতো সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন,এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মণ হেমব্রম, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল যুব সভাপতি অয়ন ঘোষ, মুক্তি হাজরা, নিজাম হোসেন, অমূল্য সিং সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন অঞ্চল সভাপতি বলেন আগামী দিনে শালবনী ব্লকে বিজেপির কোন অস্তিত্ব থাকবে না। এই দিন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পর জিতেন মাহাতো বলেন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *