সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা: – আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি কে গ্রেফতার করলো পুলিশ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত চুনাঘাটা এলাকায়। ধৃতের নাম বাপি মন্ডল ওরফে শর্মা। ধৃতের কাছ থেকে দুটি বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে বৃহষ্পতিবার ভোর রাতে জীবনতলা থানার পুলিশ গোপন খবর পেয়ে জীবনতলা থানার চুনাঘাটা এলাকার ওই দুষ্কৃতির বাড়িতে হানা দেয়।সেখানে তল্লাশি অভিযান চালিয়ে দুটি বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।কোথা থেকে এই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হবে কিংবা ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে সম্পর্কে ধৃত কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে ধৃতের বিরুদ্ধে দুষ্কৃতিমূলক কাজের জন্য আগেও জীবনতলা থানায় একাধিক অভিযোগ রয়েছে।
জীবনতলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ দুষ্কৃতি।












Leave a Reply