আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার পাশে থাকা লরিকে, চাঞ্চল্য চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক লরিকে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন স্টেশন পাড়া এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল নাগাদ গড়বেতা থেকে চন্দ্রকোনা রোড গামী একটি যাত্রীবাহী বাস ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসার পথে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে, এই ঘটনায় কমবেশি করে আহত হয়েছে বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্বাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, জানা গিয়েছে আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অবনতির হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *