বাজারে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক যুবক,খুঁটিতে বেঁধে চললো প্রহার,চাঞ্চল চন্দ্রকোনায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাজারে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক যুবক,খুঁটিতে বেঁধে চললো প্রহার।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে।
শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড রেগুলেটেড বাজারে।জানাযায়, এই দিন রেগুলেটেড বাজারে উজ্জ্বল বটব্যাল নামের এক ব্যক্তির পকেট থেকে তার মোবাইল খোয়া গেলে তৎক্ষনাৎ খোঁজাখুঁজি করলে পাশে থাকা এক যুবককে সন্দেহ হলে তাকে ঘিরে ধরে তল্লাশি করতেই ওই যুবকের পকেট থেকে মিলে উজ্জ্বল বাবুর মোবাইলটি।আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়ে বাজারে থাকা সাধারণ মানুষ,মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে ঘিরে ধরে একটি খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে চলে প্রহার।ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায়,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেগুলেটেড বাজার চত্বরে।যদিও মোবাইল চুরির অভিযোগে ধৃত যুবকের নাম পরিচয় জানাযায়নি।গোটা ঘটনা খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *