চুনাখালিতে পথনাটিকার মধ্যদিয়ে গাছ কে পুজো করে পালিত হল আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস।

বাসন্তী, নিজস্ব সংবাদদাতা: – মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালিত হলো বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন প্রাপ্ত নিমাই মালি,রাজ্য সরকারের স্পেশাল বাহিনী স্ট্যাগোর এসআই নবকুমার কর্মকার ও তপু বিশ্বাস সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এদিন স্কুল সংলগ্ন আয়লা সেন্টারে গাছ বাঁচাও সুন্দরবন ও পরিবেশ রক্ষার উপর একটি পথনাটিকায় অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা।পথনাটিকার পর স্কুলের ছাত্রছাত্রীরা সাধারণ মানুষ কে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করতে প্রায় দু কিলোমিটার রাস্তা পদযাত্রা করে। পদযাত্রা মাধ্যমে গাছ রক্ষা করতে হবে,সুন্দরবনকে বাঁচাতে হবে এবং সুন্দরবন বাঁচলে আমরা সবাই বাঁচবো এই বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি তারা স্কুলে প্রাঙ্গনে অভিনব উদ্যোগ গ্রহন করে গাছ কে পুজো দিয়ে রোপণ করে। ছাত্র-ছাত্রীরাও এই গাছকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত দায়িত্বভার গ্রহণ করে এবং সাধারণ মানুষ যাতে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা যাতে সুস্থ সবুজ পরিবেশে বাঁচতে পারে তার জন্য আবেদন জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মালি আবেগের সাথে বলেন ‘ছোট ছোট শিশুরা যেভাবে ম্যানগ্রোভ রোপন করে বাঁচার জন্য করজোড়ে আবেদন করছে,তাতে করে চোখে জল এসে যায়। তারা চাইছে সুস্থ সবুজ পরিবেশে বড় হতে। আমরা তাদের সেই আবেদনে সাড়া দিয়ে আগামী দিনে আরো বেশী বেশী করে ম্যানগ্রোভ রোপণ করার কাজ করবো এবং শিশুরা যাতে করে হাসি মুখে বড় হতে পারে এবং সুন্দরবন কে রক্ষা করার জন্য সেই চেষ্টা চালিয়ে যাবো। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *