পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত ঐ ব্যক্তির নাম মলিন বর্মন বয়স ৫৭ গাজল থানার দলিল মহিল এলাকার বাসিন্দা। অর্জুনকুড়ি মাঠে জমিতে চাষ করতে গিয়েছিল জমিতে চাষ করে বাড়ি ফিরছিল জাতীয় সড়কের পাশ দিয়ে সেই সময় বালুরঘাট থেকে মালদা গামী একটি বাইক দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে ওই বৃদ্ধ ব্যক্তিকে। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে গুরুতর জখম হয় ওই বৃদ্ধ। ঘটনা গাজলের আমতলা এলাকার ৫১২ নং জাতীয় সড়কে। এরপর ওই বৃদ্ধকে তড়িঘড়ি কাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *