গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের না পচা ওরফে নিরাপদ নস্কর(৫২)। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালি গ্রামে।রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে পচা ওরফে নিরাপদ নস্কর বিগত কয়েক মাস যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন।বৃহষ্পতিবার রাতে পরিবারে সকলের নজর এড়িয়ে নিজের ঘরে গলায় দড়ি দেয়।আচমকা পরিবারের লোকজনের নজরে পড়লে,তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।অন্যদিকে পরিবারের কর্তার আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নস্কর পরিবারে।ক্যানিং থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে, ঠিক কি কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *