ক্যানিংয়ে নাবালিক ধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত গ্রেফতার।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকায় এক নাবালিকা কে ধর্ষণ করার ঘটনায় মূল অভিযুক্ত রাধেশ্যাম মন্ডল কে সোমবার রাতে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ।গত রবিবার রাতে ঘটনার পর এলাকার লোকজন অভিযুক্ত কে গ্রেফতারের দাবীতে সোমবার সকাল থেকেই পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। বিক্ষোভকারীদের দাবী ছিলো ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।২৪ ঘন্টার আগেই ধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত রাধেশ্যাম মন্ডল কে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে পুলিশ সুত্রের খবর।
ঘটনার পর নির্যাতিতা নাবালিকা সহ তার পরিবারের লোকজন বিমর্ষ হয়ে পড়েছিলেন।তাঁরা যাতে কোন ভাবে নিপীড়িত না হয় তারজন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ক্যানিং থানার পুলিশ। সোমবার রাতে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ নির্যাতিতার বাড়িতে হাজীর হয়।তিনি নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন।নির্যাতিতা নাবালিকা যাতে করে ভেঙে না পড়ে কিংবা তার উপর মানসিক চাপ যাতে না সৃষ্টি হয়,সে বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি ওই নাবালিকার হাতে বেশ কিছু খেলনা সামগ্রী তুলে দেন থানার আইসি।
স্থানীয় এক গৃহ শিক্ষিকা পম্পা দেবনাথ জানিয়েছেন ‘পুলিশ যে কতটা মানবিক হতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করলেন ক্যানিং থানার আইসি। তিনি যেভাবে নির্যাতিতা ও তার পরিবারকে আশ্বস্থ করে মানবিক দৃষ্টান্ত নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন তা এর আগে ক্যানিং থানা এলাকায় ঘটেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *