গুণধর পিতার লালসার শিকার নাবালিকা মেয়ে।

ঝড়খালি, নিজস্ব সংবাদদাতা – গুণধর পিতার লালসার শিকার হল নাবালিকা মেয়ে।গুণধর পিতার এমন কু-কীর্তির কথা ফাঁস হতেই ঝড়খালি থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ অভিযুক্ত অলক মন্ডল(পরিবর্তিত নাম)কে গ্রেফতার করে আদালতে পাঠালে,বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় মৎস্যজীবী অলক।বাড়িতে স্ত্রী, দুই ছেল ও এক মেয়ে রয়েছে। জীবন জীবিকার জন্য প্রতিদিনই স্থানীয় নদীখাঁড়ি কিংবা খালবিলে মাছ কাঁকড়া ধরতে যেতেন। কখনো স্ত্রী,কখনো বা নিজের ১৪ বছরের নাবালিকা মেয়েকে সাথে করে নিয়ে যেতো।অভিযোগ যখন নাবালিকা মেয়ে কে নিয়ে মাছ কাঁকাড়া ধরতে যেতো, তখনই নদীখাঁড়ি এলাকার জঙ্গলে নাবালিকা মেয়ে কে নিয়ে গিয়ে জোর পূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতো গুণধর পিতা। এমন ঘটনা প্রায় তিনমাস ধরে চলতে থাকে।লোকলজ্জা এবং গুণধর পিতার চাপে পড়ে ভয়ে নাবালিকা কু-কীর্তির কথা কাউকে জানাতে সাহস পেতো না।শেষ পর্যন্ত মাত্রাতিরিক্ত শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই নাবালিকা তার মায়ের কাছে গুণধর পিতার কু-কীর্তির কথা ফাঁস করে দেয়।পরিবারের এমন ঘটনার কথা জানতে পেরে বাক রুদ্ধ হয়ে পড়েন ওই নাবালিকার মা। তিনি এক মুহূর্ত দেরী না করেননি। নাবালিকা মেয়ে কে সাথে করে নিয়ে হাজীর হন ঝড়খালি কোষ্টাল থানায়। সেখানে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গুণধর পিতা কে গ্রেফতার করে ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে গুণধর পিতা জেল হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *