অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর মেদিনীপুর শহরে নতুলদানা ও গুড়বাতাসা বিলি বিজেপির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর রাজ্য জুড়ে নতুলদানা ও গুড়বাতাসা বিলি করে উৎসবে মেতেছে বিজেপি নেতাকর্মীরা, একই ছন্দে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে জেলা বিজেপির তরফ থেকে পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুলদানা ও গুড়বাতাসা,এইদিন জেলা বিজেপি নেতা অরূপ দাস বলেন বীরভূমের অক্সিজেন কম যাওয়া নেতা, যিনি পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঘোরেন, সেই অনুব্রত মণ্ডল যিনি সন্ত্রাসের নানা দিক খুলে দিয়েছিলেন, কারো নাম দিয়েছিলেন চরাম চরাম, কখনো নাম দিয়েছিলেন কখন গুর,বাতাসা,নকুলদানা, সেই অক্সিজেন কম যাওয়া নেতা অনুব্রত মণ্ডল সিবিআই এর হাতে গ্রেফতার, শুধু গরু পাচার কাণ্ড নয় বিভিন্ন সময়ে বিরোধীদের খুন করা হয়েছে, সেই আনন্দে আজকে আমরা মেদিনীপুর শহরে এই কর্মসূচি গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *