যুবকের অস্বাভাবিক মৃত্যু,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য চড়ালো।মৃতের নাম রবি মন্ডল(২২)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের ক্যানিং ষ্টেশন এলাকার সেন্ট গ্যাব্রিয়াল হাইস্কুল সংলগ্ন গোয়ালাপাড়া এলাকা।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ওই যুবক তার স্ত্রী পূর্ণিমা মন্ডলের সাথে পারিবারীক কলহ হয়।এরপর পূর্ণিমা মন্ডল বাপের বাড়িতে চলে যায়।বুধবার সকালে বাড়িতে ফিরে ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। শুরু করেন কান্নাকাটি। খবর পেয়ে প্রতিবেশীরা দৌড়ে আসেন। তারা ক্যানিং থানার পুলিশ কে খবর দিলে পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *