জন্মাষ্টমী তিথি ধরে ধলহারা সার্বজনীন দুর্গোৎসবের দুর্গ প্রতিমা তৈরীর মাটি সংগ্রহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শুক্রবার জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী তিথি ধরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলহারা সর্বজনীন দুর্গোৎসবের দুর্গ প্রতিমার মাটি সংগ্রহ করা হলো মহা ধুমধামের সাথে, এই দিন ঢাক ঢোল বাজিয়ে বাঙালির রীতি নীতি মেনে এই মাটি সংগ্রহ করার কাজ সম্পন্ন করা হয়, জানা গিয়েছে এই বছর ৭৪ তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসব, এই বছর যার বাজেট হয়েছে আড়াই লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন পূজো কমিটির এক সদস্য। পাশাপাশি আরো জানা গিয়েছে পুজোর দিনগুলিতে চলে নানান সংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবক মূলক কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *