পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য সাতবাঁকুড়াতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায়, জানা গিয়েছে ওই নাবালিকা স্কুল ছাত্রীর নাম অর্পিতা সিং, বয়স আনুমানিক ১৪ বছর, জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় পরিবার পরিজন, এরপর খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, ইতিমধ্যেই শুক্রবার ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *