বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষমদের পাশে বিশেষচাহিদা সম্পন্ন সক্ষম যুবক খোকন।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বয়স প্রায় ৩৫ এর কোঠায়।তিনি নিজেও বিশেষ ভাবে সক্ষম।তাতে কি!অদম্য জেদ আর মানসিক সাহস অবলম্বন কে পাথেয় করে নিজে আজ বিশেষভাবে চাহিদা সম্পন্ন সক্ষমদের পাশে দাঁড়িয়েছেন যুবক খোকন মন্ডল।
বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়াই-উৎরাই পারাপার করে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন সক্ষমদের কে একত্রিত করেছেন।লড়াই টা নিজেদের অধিকার বুঝে নেওয়া। এবং যাতে করে সমাজে বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন সক্ষমরা অবহেলিত নিপীড়িত না হয় তার জন্যই।
সমাজসেবী দেবব্রত ভৌমিকের সহায়তায় বিশেষ ভাবে সক্ষম যুবক খোকন মন্ডলের উদ্যোগে বৃহষ্পতিবার এক ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ালো তাঁরই সংস্থা মঠেরদিঘী পল্লি সেবাসদন। সংস্থার পক্ষ থেকে এদিন সৌরভ মন্ডল,দিপাঞ্জন মন্ডল,পারমিতা সানা, নীলাঞ্জনা মন্ডল,রাজীব নস্কর,সুবল নস্কর সহ মোট ২৭ জন বিশেষভাবে সক্ষম যুবক যুবতী ও বয়স্কদের হাতে হুইলচেয়ার, ট্রাইসাইকেল, লাঠি ও সোলার লাইট তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রিঙ্কু পাত্র,বিশিষ্ট চিকিৎসক প্রণব রায়,অসিত নস্কর,গৌর নস্কর,রাজীব নস্কর সহ অন্যান্য বিশিষ্টরা।
বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র সৌরভ মন্ডল জানিয়েছেন ‘শারীরিক ভাবে খুবই অক্ষম। পরিবারের সাহায্য ছাড়া অন্যত্র চলাচল করা একে বারেই অসম্ভব। আজ ট্রাই সাইকেল পেয়ে ভালো লাগছে। সরকার আমাদের দিকে বিশেষ নজর দিলে আরো ভালো হয়। অবহেলিত হতে হবে না। কারণ আমরাও তো মানুষ’।
সমাজসেবী খোকন মন্ডল জানিয়েছে ‘আগামী দিনে যাতে করে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি সেই প্রচেষ্টা চালিয়ে যাবো। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *