অঞ্জাত পরিচয় মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – এক অঞ্জাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ক্যানিং থানার মাতলা নদী সংলগ্ন এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন বিকালে স্থানীয় লোকজন এক বছর সত্তর বয়সের বৃদ্ধকে মাতলা নদী সংলগ্ন এলাকায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা তড়িঘড়ি ক্যানিং থানার পুলিশে খবর দেয়। ক্যানিং থানার পুলিশ ওই বৃদ্ধ কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে,চিকিৎসকরা ওই বৃদ্ধ কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *