গড়বেতার ঝাড়বনী এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক, পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারো লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক,আহত এক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ঝাড়বনী এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর নাগাদ ঝাড়বনী রাজ্য সড়কে এই ঘটনাটি ঘটে, ইতিমধ্যেই আহত ব্যক্তিকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে, স্থানীয় মানুষজনের অভিযোগ বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে, ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই শুরু হয়ে যায় স্থানীয় মানুষজনের বিক্ষোভ, কার্যত পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় স্থানীয় মানুষজনের, ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে মৃত এবং আহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি,এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *