ফের দাঁতালের তাণ্ডব,ভাঙলো বেশ কয়েকটি বাড়ি,ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের,আতঙ্কের পরিবেশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাতে ফের দাঁতালের তাণ্ডব,ভাঙলো বেশ কয়েকটি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের কেন্দ্রের হাতিমরা গ্রামে তান্ডব চালায় তিনটি হাতির একটি ছোট্ট দল,এই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ থেকে ৮ টি বাড়ি,পাশাপাশি অন্যদিকে নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া গ্রামে তান্ডব চালালো একটি হাতি, ক্ষতি করে একটি ধানের গোডাউন সহ একটি বাড়ির,গোডাউন ভেঙে ধান খেয়ে গেছে হাতি, জানা গিয়েছে জঙ্গলমহলবাসীর কাছে রামলাল হিসেবে পরিচিত ওই হাতিটি, তবে এই হাতির তাণ্ডবের ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *