সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: – নারী পাচার ও নির্যাতন রুখতে এবার কর্মশালা করা হলো ক্যানিংয়ে। বারুইপুর জেলা পুলিশের ক্যানিং মহিলা থানার উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার এ অনুষ্ঠান আয়োজন হয় ক্যানিং মহিলা থানা প্রাঙ্গনে। প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস। উপস্থিত ছিলেন ক্যানিংয়ের সিআই বিমল মন্ডল,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,ক্যানিং মহিলা থানার ওসি তনুশ্রী মন্ডল সহ অন্যান্য বিশিষ্টরা।
মূলত প্রত্যন্ত সুন্দরবন এলাকার মেয়েদের পাচার করে দেওয়া হয়,বিহার,ঝাড়খন্ড, দিল্লি,মহারাষ্ট্র হরিয়ানা ও মুম্বাই বিভিন্ন এলাকাতে। লকডাউন পরিস্থিতির পরবর্তী সময়ে বেড়েছে আরো বেশি পাচার। আর তাই সেই পাচার রুখতে এবং গার্হস্থ নারী নির্যাতন বন্ধ করতে এই সেমিনারে আলোচনা করা হয়।
ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস বলেন ‘নারীরা যাতে করে নিজের নিজেরাই রক্ষা করতে পারেন তারজন্য যোদ্ধা নামক একটি প্রয়াস চালু করা হয়েছে। সেখানে তাঁদের আত্মরক্ষার কৌশল নিয়ে ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি তাদের কে আর্থিক ভাবে স্বনির্ভর করা যায় কি না সে বিষয়েও আগামী ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করা হবে।’
নারীপাচার ও নারী নির্যাতন জনিত অপরাধের শিকার মহিলাদের আত্মনির্ভর করে তুলতে পুলিশের উদ্যোগে কর্মশালা।












Leave a Reply