চন্দ্রকোনা টাউন ও গড়বেতা থানার কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সভার আয়োজন চন্দ্রকোনা টাউনে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের একটি বেসরকারি আবাসনে চন্দ্রকোনা টাউন ও গড়বেতা থানার কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সভার আয়োজন করা হয়, এই দিন উপস্থিত ছিলেন চন্দ্রকোনা টাউন এবং গড়বেতা থানার কাঠ ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা, যেখানে তাদের বিভিন্ন দাবি-দাবা নিয়ে আলোচনা করা হয় এই সাধারণ সভায়, পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজয়ান কে ধরে রাখতে চারা গাছ বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে, জানা গিয়েছে বিভিন্ন সমাজ সেবক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংগঠন, সারা বছর ধরে রক্তের সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন এবং একাধিক সমাজসেবক মূলক কর্মসূচি গ্রহণ করে থাকে এই সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *