উৎসবমুখর পরিবেশে নবীন বরণ রাজখামার হাইস্কুলে ।

আবদুল হাই, বাঁকুড়াঃ এসো হে নবীন, ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন সোনামাখা সোনালী বরণ ডালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।
পলাশ ফুল দিয়ে যেমন বসন্তকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনি আজ বাঁকুড়া জেলার ইন্দাস রাজখামার হাইস্কুলের নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করা হল। নবাগত ছাত্র ছাত্রীদের কপালে চন্দনের ফোঁটা,গোলাপ ফুল এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যতকে আরও উন্নত করার জন্য তাদেরকে উপহার দেওয়া হয় একটি করে কলম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিন ধরে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান । নবাগত ও প্রবীনদের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক।নবীন বরণ উৎসব অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র ছাত্রীদের জীবনে বিভিন্ন মহাপুরুষ ও মহিয়সীদের জীবনার্দাশ এবং মূল্যবোধ মেনে চলার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *