আবদুল হাই, বাঁকুড়াঃ সাত সকালে হাতির হানায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে আজ বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামে । মৃত বৃদ্ধের নাম লালমোহন কুন্ডু । বয়স আনুমানিক ৭০ বছর । বাড়ি কোচডিহি গ্রামে ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , অন্যান্য দিনের মতোই এ দিনও তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তখনই হঠাৎ হাতির সামনে চলে আসেন তিনি । হাতি তাকে সুরে পেচিয়ে মাটিতে আছাড় মারলে ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই বৃদ্ধ এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে অবস্থার আরো বেশি অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চঞ্চল্য তৈরি হয় । শোঁকের ছায়া নেমে আসে পরিবারের সদস্যদের মধ্যে । তবে পুনরায় যাতে এই ঘটনা না ঘটে সে কারণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ।
তবে সাধারণ মানুষদের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করেছে । গ্রামবাসীদের জানান , সারা বছরই আমরা আতঙ্ক নিয়ে বসবাস করি বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে । বনদপ্তরকে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে বলে তারা জানান ।
এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার রানা গুহ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং সরকারি নিয়ম অনুযায়ী তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি ।












Leave a Reply