সুদীপ সেন, বাঁকুড়া:- দুর্গাপুর , বাঁকুড়া রাজ্য সড়কের প্রধান রাস্তার বেহাল দশার কথা তুলে ধরে বৃহস্পতি বার বড়জোড়ার চৌ মাথা মোড়ে প্রতিবাদ ও রাস্তা অবরোধ কর্মসূচি করলো বড়জোড়া বিজেপি মন্ডল ১ কমিটি।
রাস্তায় বড়ো বড়ো গর্ত, জল জমা হচ্ছে। এরফলে মানুষের প্রাণ হানী ও হচ্ছে বলে তাদের অভিযোগ।
মাথায় ব্যান্ডেজ বেঁধে, নিজেদের পতাকা হাতে নিয়ে বড় জোড়া চৌ মাথার মোড় তারা অবরোধ করে।
বিজেপি নেতৃত্ব সোমনাথ কর অভিযোগ করেন, সব টাকা তৃণমূলের পকেটে কাট মানি হিসেবে চলে যাচ্ছে।
স্থানীয় বিধায়ক দলের হাতের পুতুলে পরিণত হয়ে গেছেন।
তিনি নিজের দলীয় কার্যালয়ের সামনের রাস্তা ও একটা গুরুত্ব পূর্ণ রাস্তা নির্মাণ পর্যন্ত করতে পারছেন না।
অন্যদিকে স্থানীয় বিধায়ক অলোক মুখার্জী বলেন, বিজেপির কাজ বিশৃঙ্খলা করা।
মানুষ আমাদের সাথে আছে।
খুব দ্রুত এই রাজ্য সড়ক সারানোর কাজ শুরু হবে।
তবে এই রাস্তা নিয়ে রাজনৈতিক চাপান উতর থাকলেও কষ্টে ভোগা সাধারণ মানুষ এর থেকে নিষ্কৃতি চাইছে।












Leave a Reply