বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হল এক ইলেকট্রিক মিস্ত্রির ।

আবদুল হাই, বাঁকুড়াঃ ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ইলেকট্রিক মিস্ত্রির। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এলাকায় । মৃত ইলেকট্রিক মিস্ত্রির নাম বিশ্বজিৎ বোস । বয়স আনুমানিক ৪৫ বছর । বাড়ি বেলিয়াতোড় এলাকায় ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , নিজের গ্রামেই ওই ইলেকট্রিক মিস্ত্রি এক ব্যক্তির বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যায় সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলোডি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াতোড় থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *