সুদীপ সেন, বাঁকুড়া:- জেলার এবং জেলার বাইরের বিভিন্ন অসহায়, গৃহহীন, সহায় সম্বল হীন ভবঘুরে দের আশ্রয় স্থল বাঁকুড়া পৌরসভা পরিচালিত শান্তি নীড়।
ফ্রেন্ডস অফ পোর ফর সোশ্যালী আবান্ডেন্ড নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা বাঁকুড়া পৌরসভার পরিচালনায় এই ভবঘেরে দের আশ্রয় স্থল শান্তি নীড় দেখভাল করে।
শুধু আশ্রয় নয়, খাওয়া এবং তাঁদের সামগ্রিক পরিচর্যাও করেন তাঁরা।
সেই শান্তি নীড়ে রবি বার মহালয়ার প্রভাতে পরিবার পরিজন ছাড়া এই মানুষগুলোর মুখে হাসি উপহার দিলেন বাঁকুড়ার সমাজ সেবী সর্বজিত সেন।
তিনি আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন
এই কাজে তিনি বেজায় খুশি।
এইসব মানুষদের পাশে থাকেন তিনি সারা বছর।
তিনি চান এইভাবেই মানুষের পাশে থাকতে।
অন্যদিকে শান্তি নীড়ের অন্যতম কর্ণধার অরুণ কুমার সিংহ বলেন, সকলের স্নেহ, মমতা ভালোবাসা ,মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক সাহায্য এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদারের সর্বদা স্নেহের পরশে শান্তি নীড়ে আবাসিক গণ বেশ শান্তিতেই আছেন।
আজকের এই মহালয়ার বিশেষ দিনে সর্বজীত বাবুর কাছ থেকে আসন্ন পুজোর উপহার পেয়ে আবাসিক রাও দারুন খুশি।












Leave a Reply