ভূতনি ব্রিজে বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ ধৃত এক দুষ্কৃতী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভূতনি ব্রিজে বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ ধৃত এক দুষ্কৃতী। ধৃত দুষ্কৃতির নাম জুয়েল শেখ বলে জানা গেছে।সে মানিকচকের ধরমপুর অঞ্চলের অন্তর্গত বড়বাগান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনা সম্পর্কে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার মৌখিকভাবে জানিয়েছেন, গোপন সূত্র মারফত খবর পাই ভূতনি ব্রিজে এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে,সেই খবর পেয়ে মানিকচক থানার এক বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় ভুতনি ব্রিজে এবং ভুতনি ব্রিজের হানা দিয়ে সেই যুবককে পাকড়াও করে।তার কাছ থেকে আইরন মেড একটি পাইপ গান ও ও তুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ছিনতাই এর উদ্দেশ্যে বুদ্ধি ব্রিজে ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আজ ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *