দলের জন্য নিরলস পরিশ্রম করেন সেইসব যোদ্ধাদের উপহার দিয়ে শারদ শুভেচ্ছা জানান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ।

আবদুল হাই, বাঁকুড়াঃ দেবী দুর্গা কৈলাসে ফিরে গেছেন বিজয়া দশমীর দিন। বিজয় দশমী ভালোবাসা, সম্প্রীতির দিন। এদিন আমরা জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ভেদে সকলকে বিজয়ার প্রীতি,শুভেচ্ছা আর শুভকামনা জানাই। এই রীতি বহুদিনের, বহু প্রাচীন। এদিন সকলকে মিষ্টি মুখ করানো হয়, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা আশীর্বাদ, সমবয়সীদের কোলাকুলি করে মহা পুজোয় কাটানো রঙিন দিন গুলির সুন্দর মুহূর্তগুলির আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ করা হয়। অনেক উপহার সামগ্রী বিতরণও করা হয়, এরকমই এক অনন্য নজির রাখলো ইন্দাসের ব্লক তৃণমূল কংগ্রেস। সারাবছর যারা পার্টির জন্য নিবেদিত প্রাণ, নিরলস পরিশ্রম করেন, যাদের পরিশ্রমে সোনার ফসল ওঠে, সাফল্য পায় দল তাদের অবদান কে শ্রদ্ধা সম্মান, ভালোবাসা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতা,কর্মীদের উপহার দিয়ে শারদ শুভেচ্ছা জানালেন ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ। এতে পার্টি কর্মীদের মনোবল চাঙ্গা হবে। এই উপহার পেয়ে প্রত্যেককে মহা খুশি। উনারা উনাদের যোগ্য সম্মান পেয়েছেন। এটাই তো চাই। যাদের কাঁধে ভর দিয়ে রাজনৈতিক দলটির এত সাফল্য তাদের তো সম্মান জানাতেই হবে। এই মহান উদ্যোগ প্রতিবছর সাফল্যমন্ডিত হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *