ভয়াল গঙ্গার রূপ, আর সেই গঙ্গায় নদীতেই খেলনা বেলুনের মধ্যে থেকে ভেসে এলো সদ্যোজাত এক কন্যা শিশু।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ভয়াল গঙ্গার রূপ। আর সেই গঙ্গায় নদীতেই খেলনা বেলুনের মধ্যে থেকে ভেসে এলো সদ্যোজাত এক কন্যা শিশু। আর সেই সদ্যোজাতকে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নয়া বিলাইমারি এলাকায়। ওই শিশুকে উদ্ধারের পর মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় কিছু মানুষ। সেখানে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজে। আপাতত ওই শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। ঢেউ উপচে পড়া নদী থেকে অদ্ভুতভাবে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় অবাক করে দিয়েছে মানিকচকের নয়াবিলাই মাড়ি এলাকার গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *