পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডে বহু পুরনো একটি গাছ-কাঠাকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। অভিযোগের তীর কাউন্সিলর বসির আহমেদ ওরফে বাদশার দিকে।এই বিষয়ে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বনদপ্তর তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গাছ কাটার জন্য কোন রকম অনুমতি দেয়া হয়নি তাদের তরফ থেকে।অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি মুক্তার মিয়া তিনি দাবি করেছেন, আমি পাঁচ জনের নামে এফ আই আর করেছি পুলিশ দেখেই তারা ছুটে পালিয়ে যায়। এই গাছটা মরে গেছে না মেরে দেয়া হয়েছে তা আপনারাই দেখুন।এই গাছটিকে স্থানীয় কাউন্সিলর বশির আহমেদ ১০ থেকে ১৪ লক্ষ টাকায় বিক্রি করেছে।অপরদিকে এই অভিযোগ কে অস্বীকার করেছে কাউন্সিলর বসির আহমেদ তিনি বলেন, এটা খুবই হাস্যকর ব্যাপার কোনরকম কোন বিক্রি করিনি আর গাছ আমি কাটিনি। যে বা যারা এই কথা বলেছে যে গাছটি আমি কেটেছি বা বিক্রি করেছি তারা তো আর বোটানিক্যাল নিয়ে পড়েনি তাই তারা বলতে পারবে না গাছটা কত বছর কার বা কত দিনের বা গাছের দাম কত হবে। আমি বনদপ্তর কে জানিয়েছিলাম কিন্তু বনদপ্তর কোন পারমিশন দেয়নি শুধুমাত্র মৌখিক জানিয়েছিল তাই আমি গাছটি কাটতে বারণ করেছিলাম। কে বা কারা কেটেছে আমি বলতে পারব না। তাই এখন এই গাছকাটা নিয়ে নিয়ে চলছে জোর জল ঘোলা হচ্ছে বর্ধমান শহরে ২৭ নম্বর ওয়ার্ডে।তাহলে বলা যেতেই পারে দিনে দুপুরে এবার গাছ কাটাকে কেন্দ্র করে শিরোনামে সেই 27 নম্বর ওয়ার্ড।যে 27 নম্বর ওয়ার্ড পৌরসভা নির্বাচনে ফল ঘোষণা দিন শিরোনামে দফাই দফাই ছিল তুহিনা খাতুন কাণ্ডে।
সেই ২৭ নম্বর ওয়ার্ডে গাছ কাটা কে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগ সরগর এলাকা।
প্রকাশ্যে গাছ কাটাকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল বর্ধমান শহরে ২৭ নম্বর ওয়ার্ডে।












Leave a Reply