নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটে মিছিল সংগঠিত করল আরএসপি রানাঘাট লোকাল কমিটি। আগামী ১৫ থেকে ১৭ই অক্টোবর আরএসপির ২২ তম রাজ্য সম্মেলন আয়োজিত হতে চলেছে বালুরঘাটে। সেই সম্মেলনকে সফল করতে আজ আরএসপি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে রানাঘাটের রাজপথে মিছিল সংগঠিত হয়। আজ সন্ধ্যায় রানাঘাট আর এস পি পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন আরএসপি নদীয়া জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সুবীর ভৌমিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
রানাঘাটে মিছিল সংগঠিত করল আরএসপি রানাঘাট লোকাল কমিটি।












Leave a Reply