অনেক আগেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা উচিত ছিল বলে মত প্রকাশ করেন রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আর এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি সমীর কুমার বসু। অনেক আগেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা উচিত ছিল। মানিক ভট্টাচার্যকে নাটের গুরু বলে সম্মোধন করেন এই কংগ্রেস নেতা। আর এই নিয়োগ দুর্নীতিতে বড় বড় মাথা আছে আগামী দিনে তা প্রকাশ্যে আসবে বলে মত প্রকাশ করেন রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি। একই সঙ্গে তিনি বলেন বিচার ব্যবস্থার ওপর কংগ্রেসের অগাধ আস্থা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *