ঘাটের মাঝি দের তৎপরতায় প্রাণে বাঁচল এক যুবক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে আজ আবারও জলে তলিয়ে যাচ্ছিল এক যুবক ওই ঘাটের মাঝিদের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যুবক
যদিও ঐ ঘাটে ওই সময় প্রচুর মানুষ স্নান করছিলেন ও ঘাটের মাঝি দের তৎপরতায় পানে বাঁচলেন ওই যুবক।
তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি, ঘাটের মাঝিদের কাছ থেকেও ওই যুবকের বাড়ি কোথায় বা যুবক কেন স্নান করতে এসেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় গঙ্গার ঘাট চত্বরে। এর আগেও একাধিকবার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে একাধিক যুবক থেকে শুরু করে ব্যক্তি গঙ্গার জলে তলিয়ে গিয়ে প্রাণ হারায়। তারপর থেকেই প্রশাসনের নজরদারি থাকলেও মাঝেমধ্যেই ঘটে বিভিন্ন ধরনের ঘটনা। এখন যুবক প্রাণে বেঁচে যাওয়ায় অনেকটাই স্থিতিশীল গঙ্গার ঘাট চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *