পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শেষ হয়েছে শারদীয়া উৎসব। বাঙালির মন আজ ভারাক্রান্ত। আবার একটা বছরের অপেক্ষা। বিজয়া দশমীর পরে বিভিন্ন জায়গায় করা হচ্ছে বিজয়া দশমীর সম্মেলনী। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এবং বিধানসভা ভিত্তিক করা হচ্ছে বিজয়া সম্মেলনী। সেই মর্মে আজ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের সংস্কৃতি লোকোমঞ্চে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজ বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। আজ এই অনুষ্ঠান থেকে বুথ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের সংস্কৃতি লোকোমঞ্চে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।












Leave a Reply