মাল নদীর ঘটনা প্রাকৃতিক কারণে হয়েছিলো, দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ঘোষণা জেলা তৃণমূল সভানেত্রীর, লক্ষী ভান্ডার থেকে ফ্রী রেশন সবই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আইন মন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মাল নদীর ঘটনা প্রাকৃতিক কারণে হয়েছিলো, দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ঘোষণা জেলা তৃণমূল সভানেত্রীর, লক্ষী ভান্ডার থেকে ফ্রী রেশন সবই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন আইন মন্ত্রী। শনিবার জলপাইগুড়ির কালিয়াগঞ্জ ক্লাবের মাঠে জেলা তৃণমূল আয়োজিত বিজিয়া সম্মিলনী অনুষ্ঠান মঞ্চেও উঠলো দশমীর দিন মাল নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা, এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রাকৃতিক কারণেই ওই ঘটনা ঘটে ছিলো, এবং প্রশাসন ও তৃণমূল কর্মীরা উদ্ধার কার্য চালিয়ে বহু মানুষকে বাঁচিয়েছেন।
অপরদিকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হলেও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আক্রমণ শানেন। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সাথী কার্ড, ফ্রী রেশন, সাইকেল, লক্ষী ভান্ডার দিচ্ছে, আর স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশের সব বিক্রি করে দিচ্ছেন।
এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেস দলের সর্ব স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *