অন্নপ্রাশন বাড়িতে নাচের ভিডিও ভাইরাল।

আবদুল হাই, বাঁকুড়াঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক কিছুই ভাইরাল হয়। এবার ভাইরাল হল অন্নপ্রাশন বাড়িতে একটি মজাদার নাচের ভিডিও পঞ্চাশোর্ধ ব্যক্তি নানা ভঙ্গিমায় গানের তালে তালে নৃত্য পরিবেশন করে সকলকে মাতিয়ে দিলেন। মন্ত্রমুগ্ধ হয়ে সেই নৃত্য দেখতে ভিড় জমিয়েছে গ্রামের আট থেকে আশি। ঘটনাটি ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের। যিনি নৃত্য করছেন তিনি বেশ সুঠাম চেহারার অধিকারী। শরীরে এক বিন্দু মেদ নেই। তাই নাচের ভঙ্গিমায় মাটিতে বডি ফেলছেন অতি অনায়াসে। দেখে মনে হবে একদম পেশাদার নৃত্য শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *