এ যেন ভাগ্যের পরিহাস, উচ্চ শিক্ষিত হয়েও আজ বড় অসহায় রায়গঞ্জের মাধবী।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- এ যেন ভাগ্যের পরিহাস। উচ্চ শিক্ষিত হয়েও আজ বড় অসহায় রায়গঞ্জের মাধবী। পুরো নাম মাধবী কর্মকার। বাড়ি রায়গঞ্জের ১৩ নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিঁয়াজি মোড় এলাকায়। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, দাদা, বৌদি ও ২ ভাইপো। ছোট থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন মাধবী। অভাবের সংসার। তার মধ্যে তার শিক্ষা অর্জনের লড়াই চালিয়ে গিয়েছেন। একটাই লক্ষ্য তার। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য সমাজের জন্য কিছু করা। কথায় আছে লক্ষ্য স্থির থাকলে মনের জোর কে অস্ত্র করে যুদ্ধ জয় সম্ভব। মাধবী সকলের সহযোগীতায় এভাবেই উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতোকোত্তর ও বিএড পাশ করেন। পড়াশোনা চলাকালীন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে তিনি সহযোগীতা পান। একজন অধ্যাপক তার ফোনে ব্যালেন্স পর্যন্ত ভড়িয়ে তাকে অনলাইন শিক্ষায় সহযোগীতা করেছেন। এখনও বি এডের রেজাল্ট তিনি পয়সার অভাবে তুলতে পারেননি। এদিকে সংসারের পুরো বোঝা এখন তার কাঁধে। তার দাদা কিডনির রোগে আক্রান্ত।
টিউশন পড়িয়ে এখন কোনো রকমে সংসার ও ভাইপোদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন মাধবী। কোনো বেলা আধপেটা খেয়েও থাকতে হচ্ছে তাকে। পেটে ক্ষুধা থাকলেও পরিবারের জন্য মুখে হাসি রাখতে হয়। কখনও চোখের জলে বালিশ ভেজে। একেক টা দিন পার হয় অসম্ভব লড়াইয়ের মধ্যে দিয়ে। এই অসহায় পরিবার টির পাশে কেউ দাঁড়াতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *